Homeমুল পাতা‘হ্যাপি ফাদার্স ডে পরী’, বাবা দিবসে নিজেকেই শুভেচ্ছা পরীমনির

‘হ্যাপি ফাদার্স ডে পরী’, বাবা দিবসে নিজেকেই শুভেচ্ছা পরীমনির

প্রাইম ভিশন ডেস্ক »

অভিনেত্রী পরীমনি এখন দুই সন্তানের অভিভাবক। ‘সিঙ্গেল মাদার’ হয়ে তাদের লালন পালনে কোনকিছুর কমতি রাখছেন না তিনি। মায়ের আদরের পাশাপাশি বাবার দায়িত্বও যেন পালন করছেন পরীমনি।

তাই আজকের বাবা দিবসে ফেসবুকে ‘হ্যাপি ফাদার্স ডে পরী’ লিখে নিজেকেই শুভেচ্ছা জানালেন এ অভিনেত্রী।

রোববার (১৬ জুন) পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীমনি লেখেন, ‘মা হওয়ার সাথে সাথে এই বাবা হয়ে ওঠার ব্যপারটা যে চমৎকারভাবে আমার মধ্যে আছে সেটাকে আমি অবশ্যই এপ্রিসিয়েট করি।’

পরে নিজেকেই শুভেচ্ছা জানিয়ে ‘হ্যাপি ফাদার্স ডে পরী’ লেখেন অভিনেত্রী।

পরীমনি ওই পোস্টের শেষে উল্লেখ করেন, দায়িত্বের এ জীবন কঠিন হলেও সুন্দর।

ওই পোস্টে পরীমনিকেও শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত অনুরাগীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়