Homeএই মুহুর্তেমহাসড়কে উল্টে গেল বাস, নিহত ১, আহত ১৫

মহাসড়কে উল্টে গেল বাস, নিহত ১, আহত ১৫

প্রাইম ভিশন ডেস্ক »

সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস আইল্যান্ডের সঙ্গে ধাক্কার ঘটনা ঘটেছে। এতে বাসটি মহাসড়কে উল্টে গিয়ে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে বাসের ভেতরে থাকা আরো ১৫ জন যাত্রী। আজ শনিবার সকাল ৯ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ও আহত কারোরই পরিচয় পাওয়া যায়নি। তবে আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানান, বেপরোয়া গতিতে আসা স্টার লাইন পরিবহনের বাসটি ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে সজোর ধাক্কা দেয়। এতে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি মহাসড়কের উপর উল্টে যায়।

এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক মধ্য বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর আহত হয় বাসে থাকা আরো ১৫ জন যাত্রী। দুর্ঘটনা পরবর্তীতে আগ্রাবাদ ও কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহত বাস যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনা পরবর্তীতে তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।

তার মধ্যে গুরুতর আহত নোয়াখালীর বেগমগঞ্জের আরিফ (৩০), কুমিল্লার চৌদ্দগ্রামের আব্দুল মেতালেব (৫২) ও ফেনীর সোনাগাজীর স্বপ্না রানীকে (৪৯) চমেক হাসপাতালে ভর্তি করেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়