Homeএই মুহুর্তেচট্টগ্রামে ফ্লাইওভারে মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামে ফ্লাইওভারে মোটরসাইকেল আরোহী নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে ফ্লাইওভারের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ (৩২) বন্দর থানাধীন নিউমুরিং বড়পুল এলাকার মৃত হাসানের ছেলে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, মোটরসাইকেল আরোহী রাশেদ ফ্লাইওভার থেকে নামার সময় দুর্ঘটনাবশত পড়ে যায়। এসময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হন। আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়