Homeমুল পাতাস্ত্রী‌কে হত্যার দা‌য়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রী‌কে হত্যার দা‌য়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রা‌ম নগ‌রে স্ত্রী‌কে পি‌টি‌য়ে শ্বাস‌রো‌ধে হত‌্যার দা‌য়ে স্বামী ‌মোঃ জামালকে মৃত‌্যুদণ্ড দি‌য়ে‌ছে আদালত।

মঙ্গলবার (৩ জুলাই) ১৩ জন সাক্ষীর সাক্ষ‌্যগ্রহণ শে‌ষে মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. জেবু‌ন্নেছা এই রায় ঘোষনা ক‌রেন।

দন্ডপ্রাপ্ত মোঃ জামাল কু‌মিল্লা জেলার মুরাদনগ‌রের জোনার আলীর ছে‌লে।

মামলার এজহার সূ‌ত্রে জানা যায়, ২০২২ সা‌লে নগরীর বাক‌লিয়া এলাকার এক‌টি ঘটনা। ভিক‌টিম পার‌ভিন আকতার আস‌ামী জামাল উ‌দ্দিন সা‌থে ঘটনার ৭/৮ মাস আ‌গে কা‌বিননামা ছাড়া গরম বি‌বির মাজা‌রে গি‌য়ে বিবাহ ক‌রে। ত‌বে আসামী জামাল উ‌দ্দিন ভিক‌টিম পারভী‌নের ২য় স্বামী ছিল। ভিক‌টি‌মের আ‌গের স্বামী মনা মিয়া বি‌চ্ছেদ হওয়ার পর আসামী জামাল উ‌দ্দিনের সা‌থে বিবাহ হয়।

বিবা‌হের কিছু‌দিন সু‌খে শা‌ন্তিতে তা‌দের দাম্পত‌্যজীবন অ‌তিবা‌হিত হ‌লেও প‌রে বি‌ভিন্ন বিষয় নি‌য়ে তা‌দের ম‌ধ্যে মনোমা‌লিন‌্য সৃ‌ষ্টি হয়। ঘটনারদিন ভিক‌টিম‌কে পি‌টি‌য়ে আহত ক‌রে গলায় ওড়না পেছি‌য়ে হত‌্যার প‌রে প‌লি‌য়ে যায় স্বামী জামাল উ‌দ্দিন। এই ঘটনায় মামলা হলে স্বামী‌ জামালকে গ্রেফতার ক‌রে পু‌লিশ। একই বছর চার্জ গঠন ক‌রে বিচারশুরু ক‌রে আদালত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়