Homeএই মুহুর্তেবান্দরবানে জেলা প্রশাসন বুঝে নিলো বেনজীরের সম্পত্তি

বান্দরবানে জেলা প্রশাসন বুঝে নিলো বেনজীরের সম্পত্তি

প্রাইম ভিশন ডেস্ক »

বান্দরবানে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের প্রায় ২০ কোটি টাকার সম্পত্তি বাগান বাড়ি গরু ও মৎস্য খামার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের নিয়ে একটি টিম সেখানে গিয়ে সম্পত্তি তত্ত্বাবধানে নেওয়ার পর সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে আসে।

সেই সাথে বাগানবাড়িতেও তালা লাগিয়ে দেয়। জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানিয়েছেন আদালতের নির্দেশনার পর বেনজির আহমেদের সম্পত্তিগুলো তত্ত্বাবধানে নেওয়া হয়েছে এবং এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষেধারে জমা হবে।

সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি দুর্নীতি দমন কমিশন দুদক খুঁজে বের করার পর বান্দরবানেও বিশাল সম্পত্তির খোঁজ মেলে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়