Homeএই মুহুর্তেনরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫

প্রাইম ভিশন ডেস্ক »

নরসিংদীর রায়পুরার ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছে। তবে নিহতরা পথচারী বা ট্রেনের যাত্রী তা এখনো নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ। রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। নিহতদের নাম-পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।

সোমবার (৮ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে রায়পুরা উপজেলার মেতিকান্দা স্টেশনের আউটারলাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলো একটি ট্রেন। এ সময় হঠাৎই ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হন। কিন্তু তারা কিভাবে কাটা পড়েছেন তার সুনির্দিষ্ট তথ্য এখনও মেলেনি।

নরসিংদী স্টেশন মাষ্টার এটি এম মুছা বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছেন। তবে তারা কিভাবে কাটা পড়েছেন তা বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়