Homeচট্টগ্রামচট্টগ্রামে নতুন চার আবাসিক এলাকা

চট্টগ্রামে নতুন চার আবাসিক এলাকা

প্রাইম ভিশন ডেস্ক »

নগরী ও উপজেলায় নতুন করে চারটি আবাসিক এলাকা করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই চারটি আবাসিকের মধ্যে দুটি হবে নগরীর পতেঙ্গায়।

এগুলো হলো চান্দগাঁও ও বাকলিয়া থানাধীন হামিদচর এলাকা।  বাকি দুটি হবে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এবং বঙ্গবন্ধু টানেল সড়কের আনোয়ারা প্রান্তে কালাবিবির দিঘির মোড় এলাকায়। চার প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় আবাসিক হবে আনোয়ারার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রান্তে।

সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, পরিকল্পিতভাবে নগরকে বিস্তৃত করার বিকল্প নেই। সহজ যোগাযোগ ব্যবস্থা এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এমন জায়গায় আমরা আবাসিক এলাকা করতে চাই।

জানা যায়, নগরীর পতেঙ্গায় ৩৪৬ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ‘বে-পার্ল হাউজিং’ আবাসিক প্রকল্পের ডিটেইল প্রজেক্ট প্ল্যান (ডিপিপি) সম্পন্ন করেছে সংস্থাটি। সম্প্রতি প্রকল্পটির ডিপিপি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রেরণও করা হয়েছে। মোট তিনটি পর্যায়ে প্রায় ৬০ একর জায়গায় এই প্রকল্প বাস্তবায়ন করতে চায় সিডিএ।

একইভাবে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায়ও একটি আবাসিকের উদ্যোগ নিয়েছে সিডিএ। সেখানে জায়গা নির্বাচনের জন্য কাজ চলছে।

অন্যদিকে নগরীর চাদগাঁও থানাধীন সিডিএ’র রিং রোড় সংলগ্ন হামিদচর এলাকায় ২০ একর জায়গায় আবাসিক করতে সম্ভাব্যতা যাচাই এবং একইসাথে ডিপিপি প্রস্তুতের কাজ চলছে।

এ চারটি আবাসিক প্রকল্পের মধ্যে সবচেয়ে বড় আবাসিক হবে বঙ্গবন্ধু টানেল সড়কের আনোয়ারা প্রান্তে কালাবিবির দিঘির মোড় এলাকায়। সেখানে প্রায় ১৫৭ একর জায়গায় আবাসিক প্রকল্প গড়ার জন্য সম্ভাব্যতা যাচাই এবং ডিপিপি প্রস্তুতের কাজ চলমান রয়েছে। মূলত ওয়ান সিটি টু টাউন কনসেপ্ট থেকে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক নিয়াজ মো. মামুন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়