সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেঅতিরিক্ত সময়ে গোল হজম করে হারল ব্রাজিল

অতিরিক্ত সময়ে গোল হজম করে হারল ব্রাজিল

প্রাইম ভিশন ডেস্ক »

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিল ফুটবল দলের। পুরুষদের মতো নারী ফুটবলেও চলছে দুর্দশা। তারই ধারাবাহিকতায় প্যারিস অলিম্পিকে জাপানের কাছে নাটকীয় পরাজয় বরণ করেছে সেলেসাওরা।

এবারের প্রতিযোগিতায় নারী ফুটবলের ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের বিপক্ষে ২-১ গোলে হেরেছে ব্রাজিল। এ ম্যাচে ব্রাজিল এগিয়ে গিয়েছিল ৫৬ মিনিটে জেনিফারের করা গোলে।

জাপানের জয়ে দারুণ জমে উঠেছে গ্রুপের লড়াই। ব্রাজিলের ভাগ্যটা অবশ্য ঝুলে গেলো শেষ ম্যাচ পর্যন্ত। কোয়ার্টার ফাইনালে উঠতে তাদের শেষ ম্যাচে স্পেনকে হারাতেই হবে।

ব্রাজিল প্রথম ম্যাচে ১-০ গোলে হারিয়েছিল নাইজেরিয়াকে। অন্যদিকে জাপান ১-২ গোলে হেরেছিল স্পেনের কাছে। দুই দলেরই দুই ম্যাচ শেষে পয়েন্ট ৩। গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হয়েছে স্পেন ও নাইজেরিয়া। এ ম্যাচের ফল ‘সি’ গ্রুপের ভাগ্য অনেকটা নির্ধারণ করে দেবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়