Homeএই মুহুর্তেচট্টগ্রামে ১৭ মোড়ে হবে গোলচত্বর

চট্টগ্রামে ১৭ মোড়ে হবে গোলচত্বর

প্রাইম ভিশন ডেস্ক »

একপাশে জাহাজের স্টিয়ারিং। অপরপাশে চাকা। মাঝখানে পাকা অবকাঠামো। এই তিনের সমন্বয়ে তৈরি করা নান্দনিক ডিজাইনে নগরের সিমেন্ট ক্রসিং মোড়ে একটি গোল চত্বর করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখে চট্টগ্রাম। বন্দর এবং এখানকার নানা শিল্পকারখানা দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। বন্দরের সঙ্গে সম্পৃক্ত জাহাজ। তারই প্রতীক হিসেবে এসেছে জাহাজের স্টিয়ারিং। একইভাবে চাকা শিল্পকারখানার প্রতীক। অবকাঠামোটি অর্থনৈতিক কেন্দ্র। শুধু সিমেন্ট ক্রসিং মোড় নয়। নগরের নগরের ১৭টি মোড়ে গোলচত্বর করবে চসিক। এসব গোলচত্বরের ডিজাইনে প্রাধান্য পাচ্ছে চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি।

সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন,গোলচত্বরের ডিজাইনে সংশ্লিষ্ট এলাকার ইতিহাস ও ঐতিহ্যকে প্রাধান্য দিতে বলেছি। যাতে করে নতুন প্রজন্ম বীর চট্টলার ঐতিহ্যকে ধারণ করতে পারে।

চসিকের নির্বাহী প্রকৌশলী মো. আশিকুল ইসলাম বলেন, ৬টি গোলচত্বরের কাজ চলছে। বাকিগুলোর ডিজাইন করা হচ্ছে।

জানা গেছে, আড়াই হাজার কোটি টাকার ‘এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সিমেন্ট ক্রসিং মোড়ের গোলচত্বরটি করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় মোট ৯টি গোলচত্বর করা হবে। এসব গোলচত্বর নির্মাণে বরাদ্দ আছে ১২ কোটি টাকা। গোলচত্বরগুলোর অবকাঠামো নির্মাণে পৌনে চার কোটি টাকায় ঠিকাদার নিয়োগ করা হয়েছে। ইতোমধ্যে ডিজাইন চূড়ান্ত হওয়ায় ৬টির কাজ শুরু হয়েছে। বাকিগুলোর জন্য নকশা প্রণয়নের কাজ চলছে।

চকবাজার, লালদীঘি, কোতোয়ালী জিপিও’র সামনে, নয়াবাজার, সিমেন্ট ক্রসিং এবং কাঠগড় মোড়ে কাজ শুরু হয়েছে। এছাড়া নকশা প্রণয়নের কাজ চলছে সিজিকেএস স্কুল, সাগরিকা, কাজীর দেউড়ি, নতুন ব্রিজ সংলগ্ন মোড় এবং নিউমার্কেট মোড়ে গোলচত্বর নির্মাণে ডিডিসি নামে ঢাকার একটি প্রতিষ্ঠান নকশা প্রণয়ন করছে। এছাড়া বহাদ্দারহাট, দুই নম্বর গেটসহ আরো কয়েকটি স্থানেও গোলচত্বর নির্মাণ করা হবে পর্যায়ক্রমে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়