Homeএই মুহুর্তে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার, থাকছেন যারা

 ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার, থাকছেন যারা

প্রাইম ভিশন ডেস্ক »

শেখ হাসিনা সরকারের পদত্যাগের চারদিনের মাথায় আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) গঠিত হচ্ছে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এই সরকারে প্রদান উপদেষ্টা হচ্ছেন।

বাকি ১৬ উপদেষ্টা হচ্ছেন— বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আলেম সমাজের প্রতিনিধি হিসেবে আ ফ ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুকী আযম।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়