Homeএই মুহুর্তেশিক্ষার্থী থেকে উপদেষ্টা হওয়া নাহিদ-আসিফের কাছে যে প্রত্যাশা সারজিসের

শিক্ষার্থী থেকে উপদেষ্টা হওয়া নাহিদ-আসিফের কাছে যে প্রত্যাশা সারজিসের

প্রাইম ভিশন ডেস্ক »

শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সদ্যগঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন। এই দুই তরুণ উপদেষ্টার কাছে রাজপথের আন্দোলনের আরেক সহযোদ্ধা সারজিস আলম কিছু প্রত্যাশার কথা বলেছেন।

বিশেষ করে এই দুইজন অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে বলে আশা করেন সারজিস আলম। একইসঙ্গে তারা জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দিবাগত রাত ১টা ১৩ মিনিটে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিনন্দন জানিয়ে এসব কথা বলেন।

সারজিস লিখেছেন, প্রথমেই নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন। এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন তেমনি দেশের মানুষের স্বার্থে স্যাক্রিফাইসও বটে। কারণ, অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনের ইলেকশনে তারা অংশগ্রহণ করতে পারবেন না।

সারজিস আলম বলেন, আমি বিশ্বাস করি তারা দু’জন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে। জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে। আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে।

তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের এই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়, দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে।

সারজিস লিখেছেন, এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে। কেউ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে। আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়