Homeএই মুহুর্তেএবার সাবেক আইজিপি ও হারুনের বিরুদ্ধে মামলার আবেদন

এবার সাবেক আইজিপি ও হারুনের বিরুদ্ধে মামলার আবেদন

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি তল্লাশির নামে ডাকাতি ও লুটপাট-ভাঙচুরের অভিযোগে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদসহ ১৫ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সকালে বিএনপির নেতাকর্মীদের মামলা ও তথ্য সংগ্রহ কর্মকর্তা মো. সালাহউদ্দিন খান পল্টন থানায় মামলার আবেদন করেন।

মামলার বাকি আসামিরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। কেউ কেউ ইতোমধ্যে অন্যত্র বদলিও হয়ে গেছেন।

২০২২ সালের ৭ ডিসেম্বর ও ২০২৪ সালের ১৬ জুলাই দুইবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি তল্লাশির নামে ডাকাতি, লুটপাট ও ভাঙচুরের অভিযোগে দুটি মামলা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়