Homeএই মুহুর্তেআহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েল ৪ দিনের রিমান্ডে

আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েল ৪ দিনের রিমান্ডে

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর পল্টনে মুদিদোকানদার নবীন তালুকদার হত্যার মামলায় গ্রেফতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে চার দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার (২১ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট জসীম উদ্দিন এই আদেশ দেন। আদালত সূত্র জানায়, আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েলকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল, তবে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মোহাম্মদ সোহায়েল আদালতে বলেন, ঘটনার সময় তিনি চট্টগ্রামে ছিলেন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অপরদিকে, আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েলকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যরা গতকাল রাতে গ্রেফতার করেন। আহমদ হোসেনকে রামপুরা এবং মোহাম্মদ সোহায়েলকে বনানী থেকে আটক করা হয়।

শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে চলে যান। এরই মধ্যে বিভিন্ন মামলা ও অভিযোগের ভিত্তিতে বেশ কিছু সাবেক মন্ত্রী ও সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্‌মেদ এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ আরও অনেকেই আছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়