Homeমুল পাতাচট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ৯টার পর থেকে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলরত আন্তঃনগরসহ সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফেনী এবং কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে।

চট্টগ্রাম স্টেশন থেকে বৃহস্পতিবার সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দুটি চলাচল শুরু করেছিল, তবে তারা গন্তব্যে পৌঁছাতে পারেনি।

রেলওয়ের কর্মকর্তারা জানান, ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে এবং অনেক জায়গায় রেলসেতুর ওপর দিয়ে পানি বয়ে যাচ্ছে। কুমিল্লায় বন্যায় রেললাইন উপড়ে যাওয়ার খবর পাওয়া গেছে এবং ফেনী স্টেশনে পানি জমে রয়েছে।

চট্টগ্রাম থেকে প্রতিদিন ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুরে ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এছাড়া, কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা ও ময়মনসিংহে স্থানীয় ও কমিউটার ট্রেন নিয়মিত চলাচল করে।

চট্টগ্রাম রেলওয়ের স্টেশন ম্যানেজার মনিরুজ্জামান জানান, সকাল ৯টার মধ্যে পাহাড়িকা, সুবর্ণ ও সাগরিকা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেছে। এরপর পরিস্থিতি বিবেচনায় কোনো ট্রেন চলাচল শুরু হয়নি এবং মালবাহী ট্রেনও বন্ধ রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আকস্মিক বন্যায় ১ লাখ ৮৯ হাজার ৬৬৩টি

আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্যা আক্রান্ত জেলাগুলোর ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়