Homeএই মুহুর্তেফেনীতে হাজারেরও বেশি মানুষকে আশ্রয় দিল পিএইচপি

ফেনীতে হাজারেরও বেশি মানুষকে আশ্রয় দিল পিএইচপি

প্রাইম ভিশন ডেস্ক »

বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি। শিল্প প্রতিষ্ঠানটি ফেনীর মুহুরিগঞ্জে তাদের স্টিল মিলে হাজারেরও বেশি বন্যা কবলিত মানুষের জন্য তিন বেলা খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করেছে।

পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে জানান, শনিবার থেকে ৫০০০ মানুষের জন্য ত্রাণ সামগ্রী প্রস্তুত করছেন। এতে থাকছে খাদ্য, পোশাক, নারীদের জন্য স্যানিটারি প্রোডাক্ট এবং শিশুদের জন্য বিশেষ খাবার।

মহসিন বলেন, “আমরা আমাদের কারখানার দরজা খুলে দিয়েছি, সব বন্যা কবলিত মানুষ সেখানে আশ্রয় নিচ্ছেন। আমরা তাদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার, পোশাক, নারীদের জন্য স্যানিটারি প্রোডাক্ট এবং শিশুদের জন্য বিশেষ খাবার সরবরাহ করছি। ইতিমধ্যে হাজারেরও বেশি মানুষকেসেবা প্রদান করা হয়েছে এবং শনিবার থেকে ৫০০০ মানুষের জন্য পরিকল্পনা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আসল দুর্যোগ শুরু হবে পানি নেমে যাওয়ার পর। তখন তাঁদের পাশে থাকার খুবই প্রয়োজন হবে। পিএইচপি ফ্যামিলি নীরবে দেশের সেবা করে যাচ্ছে।”

এছাড়াও পিএইচপি ফ্যামিলি বন্যা দুর্গত এলাকায় উদ্ধারের জন্য একাধিক বোট সরবরাহ করেছে। শিল্প প্রতিষ্ঠানটির এই মানবিক উদ্যোগটি বন্যা দুর্গত মানুষদের জন্য একটি বড় সহায়তা হিসেবে এসেছে এবং সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও একটি অনুকরণীয়

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়