Monday, June 29, 2026
spot_img
Homeমুল পাতাপেকুয়ায় ছুরিকাঘাতে শ্রমিকদল নেতা নিহত

পেকুয়ায় ছুরিকাঘাতে শ্রমিকদল নেতা নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের পেকুয়ায় দূর্বৃত্তের ছুরিকাঘাতে উপজেলা শ্রমিক দল নেতা নিহত হয়েছে। সোমরার (২৬ আগস্ট) রাত ৯টায় পেকুয়া বাজার ওয়াপদা অফিসের সামনে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত শ্রমিক নেতা শহিদুল ইসলাম শওকত (৩৬) উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মৃত শফিউল আলমের ছেলে ও পেকুয়া সদর পশ্চিম জোনের শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, বদিউল আলম গ্রুপের সাথে বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত হন শওকত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একই এলাকার আবদু রশিদের ছেলে বদিউল আলম, উত্তর গোঁয়াখালীর মাহাম্মদ ছবিরের ছেলে সাজ্জাদ, নওশা মিয়ার ছেলে খুরশেদ আলম, টুনিক্যাসহ আরও কয়েকজন শওকতের উপর হামলা করলে ছুরিকাঘাতে শওকত, তার ভাই সাকের (৩৩) ও চাচাত ভাই তারেক (২২) গুরুতর আহত হয়।

নিহত শওকতের ভগ্নিপতি শফি জানান, আহতদের চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথিমধ্যে শওকত মারা যায়।

পেকুয়া উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ বলেন, মদ খেয়ে মাতলামি করায় নওশা মিয়ার ছেলে খোরশেদকে শওকতসহ এলাকার কয়েকজন প্রতিবাদ করলে বদিউল আলম সাজ্জাদ টুইন্যাসহ একদল লোক শওকতের ওপর সশস্ত্র হামলা করে। এতে হামলাকারীদের ছুরিকাঘাতে শওকত নিহত হয়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ জানান, দুপক্ষরে মারামারিতে শওকত ছুরিকাঘতে গুরুতর আহত হয়। পরে চট্টগ্রাম হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়