Saturday, June 27, 2026
spot_img
Homeএই মুহুর্তেপিপি হিসেবে সমাজীর নিয়োগ বাতিল করল সরকার

পিপি হিসেবে সমাজীর নিয়োগ বাতিল করল সরকার

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পাওয়া এহসানুল হক সমাজীর নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের উপসলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা একটি চিঠি তার নিয়োগ বাতিল করা হয়। শুক্রবার (৩০ আগস্ট) এ বিষয়টি জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, এ মন্ত্রণালয়ের গত ২৭/০৮/২০২৪ তারিখের সলিসিটর/জিপি-পিপি (ঢাকা)- ০৪/২০২৪ (অংশ-১)-১১০ নং স্মারকমূলে ঢাকা মহানগর দায়রা জজ আদালত-এর পাবলিক প্রসিকিউটর পদে জনাব এহসানুল হক সমাজী-এর নিয়োগ আদেশ বাতিল করা হলো।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়