Homeএই মুহুর্তেপ্রধান উপদেষ্টার সঙ্গে সাকিব ইস্যুতে কথা বলবেন শান্ত

প্রধান উপদেষ্টার সঙ্গে সাকিব ইস্যুতে কথা বলবেন শান্ত

প্রাইম ভিশন ডেস্ক »

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা যখন পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। সরকারের পালাবদলের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নামে হত্যা মামলা দায়ের করা হয়। এমন পরিস্থিতিতে টাইগার অলরাউন্ডারের জন্য দেশে ফেরাটা কঠিন হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলতে চান বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়া বাংলাদেশ দল বুধবার রাত ১১টা নাগাদ দেশে ফিরেছে। বিমানবন্দরেই তারা ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাকিবের বিষয়টি নিয়ে কথা বলেন শান্ত।

‘সাকিব ভাইয়ের ব্যাপারটি, এটি ভিন্ন একটি ব্যাপার। তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। এটা আমরা সবাই জানি যে, সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সবসময় দলের জন্য চিন্তাভাবনা করে থাকেন। যখন (প্রধান উপদেষ্টার সঙ্গে) দেখা হবে, এটা নিয়ে যদি কথা ওঠে, প্রতিটি খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে।’

সাবেক অধিনায়ক সাকিবকে হত্যা মামলার আসামি করার পর থেকে সতীর্থরা তার পাশে দাঁড়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন।

টেস্ট সিরিজ জয়ের খানিক পর অধিনায়ক শান্তকে ফোন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি দেশে ফেরার পর ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়া হবে বলে জানান। হত্যা মামলা দায়েরের পরের পরিস্থিতি এবং কাউন্টি খেলতে ইংল্যান্ডে যাওয়ায় সাকিবের তাতে যোগদানের সম্ভাবনা আপাতত নেই।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়