Homeএই মুহুর্তেচট্টগ্রাম চেম্বারে প্রশাসক নিয়োগ

চট্টগ্রাম চেম্বারে প্রশাসক নিয়োগ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্রগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

নতুন প্রশাসককে ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর এবং তা মন্ত্রণালয়কে জানাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সব প্রতিষ্ঠানেই পরিবর্তন আসছে। চেম্বারের সদস্যদের দাবির মুখে ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ওমর হাজ্জাজসহ জ্যেষ্ঠ সহসভাপতি, সহসভাপতি ও ২১ জন পরিচালকের সবাই পদত্যাগ করেন। এই বাস্তবতায় চেম্বারের কার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগ দিল বাণিজ্য মন্ত্রণালয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়