বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeমুল পাতাচট্টগ্রামে বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসা-ওষুধ প্রদান

চট্টগ্রামে বন্যাদুর্গতদের বিনামূল্যে চিকিৎসা-ওষুধ প্রদান

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যাদুর্গতদের দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলারটির সুয়াবিল, নাজিরহাট পৌরসভা, ভুজপুরসহ বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। নগরীর পার্কভিউ হসপিটালের উদ্যোগে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

হসপিটালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন, দিনব্যাপী প্রায় ৭ শত বর্ন্যাত মানুষকে চিকিৎসা প্রদান করা হয়েছে। একইসাথে তাদেরকে আড়াই লক্ষ টাকার সমপরিমাণ ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।

তিনি বলেন, এই মেডিকেল ক্যাম্পে পার্কভিউ হসপিটালের শিশু, গাইনি, চর্ম, মেডিসিন,ডায়াবেটিস, হৃদরোগ বিভাগের ১০ জন চিকিৎসক, ৩ জন ফার্মাসিস্টসহ ২০ সদস্যের দল সেবা প্রদান করেছেন। আমাদের এই সেবা কার্যক্রম চলবে।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি ও হাটহাজারীতে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়