বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeমুল পাতাসাড়ে ১১ কোটি টাকার স্বর্ণসহ মিয়ানমারের দুই নাগরিক গ্রেফতার

সাড়ে ১১ কোটি টাকার স্বর্ণসহ মিয়ানমারের দুই নাগরিক গ্রেফতার

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের টেকনাফে সাড়ে ১০ কেজি স্বর্ণসহ মিয়ানমারের দুই পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য এগারো কোটি বায়ান্ন লাখ টাকা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ নামক এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।

 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।

গ্রেফতাররা হলেন— মায়ানমার মংডু-সোদাপাড়া এলাকার মৃত ইউনুছের ছেলে মো. হাফিজুর রহমান (২৮), একই এলাকার-মৃত সুলতানের ছেলে মো. আনোয়ার (৩০)।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, মিয়ানমারের দুইজন নাগরিক এসব স্বর্ণ পাচারের উদ্দেশ্যে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকায় অবস্থান করছিলেন। বিজিবি গোয়েন্দার মাধ্যমে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১০ কেজি ৫০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

এসময় মিয়ানমারের মুদ্রা ২,২৯,৫০০ কিয়াত এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এগারো কোটি বায়ান্ন লাখ টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়