বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেবাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়শঙ্কর

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত: জয়শঙ্কর

প্রাইম ভিশন ডেস্ক »

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, বাংলাদেশের সাথে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকালে এনডিটিভিকে দেওয়া বক্তব্যে ‘প্রতিবেশী দেশগুলো একে অপরের ওপর নির্ভরশীল’ জানিয়ে তিনি আশাবাদ জানান, একবার বাংলাদেশ তার বর্তমান অবস্থান এবং প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের তাৎপর্য বুঝতে পারলে, বিষয়টি আরও স্থিতিশীল হবে।

তিনি বলেন, ‘আমরা বিভিন্ন প্রতিবেশী দেশে কিছু রাজনৈতিক জটিলতা তৈরি হতে দেখেছি, তবে পরবর্তীতে সমস্যাগুলো মিটে গেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ক্ষেত্রে যা ঘটছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের দিক থেকে আমরা বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে চাই এবং একে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের মধ্যে খুব ভালো সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে, উভয়ের মধ্যে ব্যবসা-বাণিজ্য ভালো এবং আমাদের মানুষের সঙ্গে মানুষের যোগাযোগও চমৎকার। তাই আমরা এই পথেই এগোতে চাই।’

তিনি বলেন, ‘তাদের নিজস্ব রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। সেখানে যা ঘটেছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই।’

গত সপ্তাহে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও বলেছেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক প্রয়োজন, তবে তা হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়