বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেহজ ও ওমরাহ পালনে সৌদির নতুন নির্দেশনা

হজ ও ওমরাহ পালনে সৌদির নতুন নির্দেশনা

প্রাইম ভিশন ডেস্ক »

হজ ও ওমরাহ পালন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। ২০২৫ সালে যারা হজ ও ওমরাহ পালন করবেন তাদের জন্য এ নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। খবর খালিজ টাইমসের।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যাদের বয়স ৬৫ বছর বা তারও বেশি, কঠিন রোগে আক্রান্ত যেমন: হৃদরোগ, কিডনি, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা, ডায়বেটিস, রোগ প্রতিরোধক্ষমতা কম, ক্যানসার এবং ১২ বছরের কম বয়সী শিশু; তাদের হজ ও ওমরাহ পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত।

যেহেতু হজ পালনে প্রায় ২৫ কিলোমিটার পথ হাঁটতে হয়, তাই হাজিদের শারীরিক সক্ষমতা থাকতে হবে বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির কর্তৃপক্ষ বলছে, আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে। এ জন্য যাদের শরীর সুস্থ, তাদের হজ করতে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চলতি বছর হজ করতে ২৫ লাখের বেশি মুসল্লি একত্র হন সৌদি আরবে। তাদের মধ্যে প্রায় ১ হাজার ৩০০ মুসল্লি মৃত্যুবরণ করেন। যাদের বেশির ভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের কারণে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়