বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেসাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল

সাবেক সেনাপ্রধান আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল

প্রাইম ভিশন ডেস্ক »

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানানো হয়েছে।

ইসি সূত্রে জানা যায়, আজিজের তদবিরে তার দুই ভাই হারিছ ও জোসেফের নামে চারটি পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল। ওই এনআইডিগুলোতে ভুয়া তথ্য দেওয়ার প্রমাণ মিলেছে। তাই তাদের চারটি পরিচয়পত্রই বাতিল করা হয়েছে।

বাতিলের কারণে এখন থেকে তারা এনআইডি সংক্রান্ত কোনো সুবিধা পাবেন না বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়