Homeসংবাদসারাদেশে আলোচনায় তাপসী তাবাসসুম ঊর্মি

সারাদেশে আলোচনায় তাপসী তাবাসসুম ঊর্মি

প্রাইম ভিশন ডেস্ক »

লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আলোচনায় এসেছেন। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা ঝড় বইছে। শুধু তাই নয়, এ ইস্যুটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। সম্প্রতি তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে বদলির পর সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তাপসী তাবাসসুম ঊর্মি পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। সোমবার দুপুরে সরেজমিনে ঊর্মির বাড়িতে গিয়ে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহে অবস্থান করছেন। মাঝে মধ্যে তারা বাড়িতে আসেন।

ঊর্মিদের প্রতিবেশী ও স্থানীয় ইউপি সদস্য আজিম উদ্দিন জানান, ঊর্মি মেধাবী ছাত্রী ছিলেন। তিনি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা শেষ করে ২০২২ সালে সরকারি চাকরিতে যোগ দেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে ঊর্মি বড়। ছোট ভাই জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। বাবা দীর্ঘদিন ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তাদের পরিবার কোনোদিন রাজনীতির সঙ্গে সক্রিয় ছিল এমনটি জানা নেই।

শনিবার ফেসবুকে একটি পোস্ট করেন তাপসী তাবাসসুম ঊর্মি। সেখানে লিখেছেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়। এরপর থেকেই সমালোচনায় মুখে পড়েন ঊর্মি। এর পরিপ্রেক্ষিতে তাকে রোববার ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ বিষয়ে ঊর্মি সাংবাদিকদের বলেন, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। অনলি মি করেছি, বদলি বিভিন্ন কারণে হতে পারে। এর জন্য যদি আমার চাকরি চলে যায়, সমস্যা নেই। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এটা মীমাংসিত সত্য। রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা, এর মানে কি? তাহলে তো আমি মনে করি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে সরকার হিসাবে আছে। আমার মনে হয়েছে, আমার দায়িত্বশীল জায়গা এটাই। বলা হচ্ছে জুলাই গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, মীমাংসিত সত্য না। এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তো।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, এই ঘটনায় তাকে প্রথমে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ঊর্মির পক্ষে দাঁড়ালেন গোলাম মাওলা রনি

চাকরিবিধি লঙ্ঘনের দায়ে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গোলাম মাওলা রনি। পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভেরিফায়েড আইডিতে করা পোস্টে তুলেছেন প্রশ্ন।

রনি লিখেছেন, ‘তাবাসসুম ঊর্মিকে কেন ওএসডি করা হলো! যেখানে দালালি করার জন্য পুরস্কৃত করা হয়! দলবাজির জন্য পদোন্নতি হয়! দুর্নীতির জন্য সম্মান করা হয় সেখানে তো সরকারি চাকরিবিধির দোহাই দেওয়া হয় না! একজন নবীন সরকারি কর্মকর্তার একান্ত ব্যক্তিগত একটি কথা যারা হজম করতে পারেন না তারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন! কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন! শুধু মুখে মুখে লন্ডন-আমেরিকার গণতন্ত্র এবং অন্তরে উগান্ডার আমিন দাদার মতো স্বৈরাচারী মনোভাব পোষণকারীদের সঙ্গে যদি গুণগত পার্থক্য না থাকে তবে আমরা কিভাবে অগ্রসর হবো!’

এর আগে শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম ঊর্মি লেখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।

এর আগেও তাপসী তার ফেসবুকে জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন নিয়ে উস্কানিমূলক পোস্ট করেন। তিনি রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ উল্লেখ করেও উস্কানিমূলক পোস্ট দিয়ে প্রশাসনেবিতর্কের জন্ম দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের চাকরি হারিয়ে যা বললেন ঊর্মি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করে চাকরি হারিয়ে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি বলেছেন, ‘আই অ্যাম নট এ হিপোক্রেট। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির বিরুদ্ধে যেকোনো জায়গা থেকে বলা যায়। এ জন্য যদি চাকরি চলে যায়, এতে আমার কোনো সমস্যা নাই।’

ওএসডি হওয়ার পর একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া প্রতিক্রিয়ায় তাপসী তাবাসসুম ঊর্মি এ কথা বলেন।

এর আগে শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম ঊর্মি লিখেছেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে ওএসডি করা হয়। পরে সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে সরকার।

এ ঘটনার প্রতিক্রিয়ায় ঊর্মি বলেন, আমি যদি অ্যাডমিনিস্ট্রেশনে না-ও থাকতাম, আমি সেইম কথাটা বলতাম।…আমি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হতে পারবে না। এটা সম্ভব না। যখন যেই গভর্নমেন্ট আসবে, দুই ধরনের কন্ট্রাডিক্টরি কথা বলবে, একজন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, আরেকজন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবে, আমি হ্যাঁ হ্যাঁ করব, এটা হিপোক্রেসি। দুইটা কন্ট্রাডিক্টরি মতে একমত পোষণ করা, এটা হিপোক্রেসি।

নিজেকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি উল্লেখ করে ঊর্মি বলেন, আমি যদি দেখি কেউ মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে চায়, আমি তার বিপক্ষে কথা বলব।

কীভাবে দায়িত্বশীল জায়গা থেকে এমন মন্তব্য করেন, জানতে চাইলে তিনি বলেন, আমি যখন দেখব, আমার দেশের ওপর কোনো থ্রেট চলে আসছে, দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত, সেই বলাটাই আমার দায়িত্বশীলতা। আমি ফ্র্যাংকলি বলি, আমি চাই না আমার দেশে কোনো মুক্তিযুদ্ধবিরোধী শক্তি আসুক। আমার যাকে মনে হয়েছে, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি এবং সেভাবেই পোস্ট দিয়েছি।

প্রধান উপদেষ্টার ‘রিসেট বাটন পুশ’ কথার সমালোচনা করে ঊর্মি বলেন, রিসেট বাটন পুশ করা মানে কী? অতীত মুছে ফেলা মানে কী? আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু। এগুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা এটা মানে কী? তাহলে আমি তো মনে করি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এখন গভর্নমেন্টে আছে।

তিনি বলেন, আমি দায়িত্বশীল জায়গা থেকে মনে করেছি, আমার দেশকে বাঁচাতে হবে। এজন্য আমার পক্ষ থেকে যতটুকু বলার, আমি বলেছি। আমি যদি এই পর্যায়ে না-ও থাকতাম, সেইম পোস্ট দিতাম। আমি বাংলাদেশের নাগরিক ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বলছি। আমি কোনো দলের পক্ষে বলছি না।

ঊর্মি বলেন, বাংলাদেশ দাঁড়িয়ে আছে ৩০ লাখ শহিদের ওপর। ৩০ লাখ শহিদের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। রিসেট বাটন পুশ করলে কি ৩০ লাখ শহিদ ফিরে আসবে? চেতনা বিক্রি, ‘গণহত্যা’ এগুলো সবই তদন্ত সাপেক্ষ। এগুলো তো প্রুভড না। কিন্তু যেটা মীমাংসিত সত্য, সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না।

এদিকে ওএসডি হওয়ার পর তাপসী তাবাসসুম ঊর্মির পোস্টটি আর তার ওয়ালে দেখা যাচ্ছে না। এ বিষয়ে ঊর্মি বলেন, পোস্টটি অনলি মি করে রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়