Homeচট্টগ্রামচট্টগ্রামের আড়তগুলোতে ডিম বিক্রি বন্ধ

চট্টগ্রামের আড়তগুলোতে ডিম বিক্রি বন্ধ

প্রাইম ভিশন ডেস্ক »

উৎপাদন পর্যায়ে সরকারের নির্ধারিত দরে ডিম কিনতে না পারায় এবং সঠিক ক্রয় ভাউচার না দেওয়ায় চট্টগ্রাম পাহাড়তলীর ডিমের আড়তগুলো বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা।

আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে নগরীর পাহাড়তলী রেলওয়ে বাজারের আড়তগুলোতে ডিম বিক্রি বন্ধ করে দেয় তারা।

পাহাড়তলী ডিম ব্যবসায়ীদের অভিযোগ, খামারি ও মধ্যস্বত্বভোগী এই দুই ধাপ অতিক্রম করে চট্টগ্রামের আড়তদারগুলোতে পৌঁছে ডিম। তাই বিভিন্ন হাত বদলে সরকার নির্ধারিত দামে উৎপাদন পর্যায়ে ডিম কিনতে পারছে না আড়তদাররা।

খামারিদের কাছ থেকে সঠিক মূল্যে কোন ভাউচার দেওয়া হয় না। কোন ডকুমেন্ট ছাড়াই ভাউচারের বাইরে বাড়তি মূল্য নেওয়া হয়। যার প্রভাব পড়ছে পাইকারি খুচরা পর্যায়ে। উৎপাদন পর্যায়ে তদারকির আহবান তাদের।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়