Homeএই মুহুর্তেপারকি সৈকতকে ঘিরে মাস্টারপ্ল্যান হাতে নেওয়া হচ্ছে : জেলা প্রশাসক

পারকি সৈকতকে ঘিরে মাস্টারপ্ল্যান হাতে নেওয়া হচ্ছে : জেলা প্রশাসক

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের আনোয়ারা পারকি সৈকতকে আরও আকর্ষণীয় করতে বিভিন্ন মাস্টারপ্ল্যান হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ফরিদা খানম। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পারকি সমুদ্র সৈকত পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘পারকি সৈকতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে, এগুলো দূর করা হবে। একই সঙ্গে এই সৈকতকে আরও জনপ্রিয় করতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।’

এ সময় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, ‘পারকি সৈকতের হারানো সৌন্দর্য ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের নির্দেশে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হবে।’

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে এডিসি (সার্বিক) মো. কামরুজ্জামান, এডিসি ( শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়