Homeমুল পাতানাচতে গিয়ে ধপাস বিদ্যা

নাচতে গিয়ে ধপাস বিদ্যা

প্রাইম ভিশন ডেস্ক »

‘ভুলভুলাইয়া ৩’সিনেমায় এক হচ্ছেন মাধুরী দিক্ষিত ও বিদ্যা বালান। এরইমধ্যে প্রকাশ পেয়েছে টিজার। যেখানে যুগলবন্দি মাধুরী-বিদ্যাকে দেখে মুগ্ধ সবাই। এবার এ ছবির গানের সঙ্গে নাচতে গিয়ে স্টেজে হুড়মুড়িয়ে পড়ে গেলেন বিদ্যা। কিন্তু ফিরে তাকালেন না মাধুরী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গতকাল শুক্রবার রাতে মুম্বাইয়ের এক অনুষ্ঠানে সিনেমার নতুন গান ‘ভুল ভুলাইয়া ৩.০’-এ নাচছিলেন মাধুরী-বিদ্যা। এসময় বিদ্যা বালান পরেছিলেন কালো শাড়ি। মাধুরী দীক্ষিত বেছে নিয়েছিলেন গোলাপী-সবুজ লেহেঙ্গা। সেসময় ঘটনাটি ঘটে।

এরইমধ্যে সে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বিদ্যা-মাধুরী পাশাপাশি নাচছেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যান বিদ্যা। পড়েও ছন্দ পতন ঘটতে দেননি। নিজের ভঙ্গি বজায় রেখে নাচতে থাকেন। ওদিকে এমন ঘটনায় ফিরেও তাকাননি মাধুরী। নাচের মুদ্রা তুলতে ব্যস্ত ছিলেন।

তবে বিদ্যা উঠে দাঁড়াতেই, মাধুরী এসে কাঁধ রাখেন তার কাঁধে। সেটাও নাচের মাধ্যমে। দুজনের এই বিশেষ মুহূর্ত জিতে নিয়েছে সকলের মন। তাদের নাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকরা হাততালি দিযতে থাকেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়