বুধবার, জুন ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাসাকিবকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলল ইসিবি

সাকিবকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলল ইসিবি

প্রাইম ভিশন ডেস্ক »

গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচ খেলেন সাকিব আল হাসান। দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট তুলে নেন তিনি। ওই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়ার স্টিভ ও’শাগনেসি এবং ডেভিড মিলনস।

তারা রিপোর্ট করায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিবকে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসিবির নির্ধারিত স্থানে ও ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন বাঁ-হাতি এই স্পিন অলরাউন্ডার।

সাকিবের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করলেও তাকে জাতীয় দলের হয়ে বা কোন বিদেশি লিগে খেলায় বিষয়ে নিষেধাজ্ঞা দেয়নি ইসিবি। ১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ৭১২ উইকেট নেওয়া সাকিব তার বোলিং নিয়ে প্রশ্ন ওঠায় বিস্মিত হয়েছেন বলে জানা গেছে।

তবে বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টির সঙ্গে আইসিসির সম্পৃক্ত নয়, ‘আন্তর্জাতিক ক্রিকেট বা অন্য কোন দেশের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে এই সন্দেহের কোন যোগসূত্র নেই। বিষয়টি পুরোপুরি ইসিবির বিবেচনায় আছে এবং এটার সঙ্গে আইসিসির কোন সম্পর্ক নেই।’

সাকিব এর আগে ২০১০-১১ মৌসুমে কাউন্টিতে খেলেছিলেন। সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন অনিশ্চয়তার মধ্যে আছে। গত মাসে দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু দেশে ফিরতে পারেননি। দুবাই থেকে ফিরে যান যুক্তরাষ্ট্রে। বুধবার থেকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। অনুশীলনে না থাকায় সাকিব এই সিরিজের দলে নেই বলে দাবি করেছে বিসিবি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়