Homeএই মুহুর্তেট্রাম্পের জয়ের সম্ভাবনা ৯৫ শতাংশ

ট্রাম্পের জয়ের সম্ভাবনা ৯৫ শতাংশ

প্রাইম ভিশন ডেস্ক »

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। বিভিন্ন জরিপে কমলা হ্যারিসকে এগিয়ে দেখা গেলেও ভোটের ময়দানে এখনো পর্যন্ত এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত কমলা হ্যারিস ২১০টি ইলেক্টোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন। আর ডোনাল্ড ট্রাম্প তাঁর চেয়ে ৩৬টি ভোট বেশি, অর্থাৎ ২৪৬টি আসনে এগিয়ে আছেন।

এই পরিস্থিতিতে নিউইয়র্ক টাইমসের ‘প্রেসিডেনশিয়াল ফোরকাস্ট’ বা প্রেসিডেন্ট নির্বাচনের ভবিষ্যদ্বাণী বলছে, ডোনাল্ড ট্রাম্পই যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর জয়ের সম্ভাবনা ৯৫ শতাংশের বেশি বলে দেখিয়েছে নিউইয়র্ক টাইমস। একই সঙ্গে সংবাদমাধ্যমটি অনুমান করছে, ডোনাল্ড ট্রাম্প ৩০৬টির মতো ইলেক্টোরাল কলেজ ভোট পেতে পারেন।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি চলছে দেশটির আইনসভা কংগ্রেসের দুই কক্ষের নির্বাচনও। আর এতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে কমলা হ্যারিসের দল ডেমোক্রেটিক পার্টির তুলনায় স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসেও এগিয়ে রিপাবলিকানরা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটের ১০০ আসনের মধ্যে এরই মধ্যে রিপাবলিকানরা ৫১টি আসনে এগিয়ে আছে। বিপরীতে ৪১টি আসনে এগিয়ে আছে ডেমোক্র্যাটরা। আর বাকি আসনগুলতে এগিয়ে স্বতন্ত্র প্রার্থীরা।

অন্যদিকে, নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসেও পিছিয়ে আছে কমলা হ্যারিসের দল। এখন পর্যন্ত পাওয়া ফলাফল বলছে, ডেমোক্রেটিক পার্টি এগিয়ে আছে ১৪৬টি আসনে এবং রিপাবলিকান পার্টি এগিয়ে আছে ১৭৯ আসনে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়