বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেট্রাম্পকে সামনে রেখে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে আ.লীগ: খসরু

ট্রাম্পকে সামনে রেখে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে আ.লীগ: খসরু

প্রাইম ভিশন ডেস্ক »

ডোনাল্ড ট্রাম্পকে সামনে রেখে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ট্রাম্পকে সামনে রেখে আওয়ামী লীগের ফেরার চেষ্টা করা রাজনৈতিক দেউলিয়াত্বের সমান।

রোববার (১০ নভেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।

রাজনৈতিক দৈন্যতা থেকে আওয়ামী লীগ বিভিন্ন বেশে সামনে আসার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিভিন্ন সময় বিভিন্ন মোড়কে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু সেই সুযোগ তাদের নেই। তারা সব কিছু হারিয়ে ফেলেছেন।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডেরেক ল’র সঙ্গে বিএনপির প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়।

সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক ল’র নেতৃত্বে চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো ও সিঙ্গাপুর হাইকমিশনের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন।

অন্যদিকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠকে উপস্থিত ছিলেন।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের বলেন, বৈঠকে দক্ষ জনশক্তি তৈরি করে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক ল’র সঙ্গে আলোচনা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া সহজ না বলে বলেও মনে করছে দেশটি।

আমীর খসরু বলেন, নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ ও দ্বিপাক্ষিক সিদ্ধান্ত নেয়া সহজ না বলে তারা জানিয়েছেন। এ ছাড়া দক্ষ জনশক্তি তৈরি করে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে।

খালেদা জিয়ার বিদেশ যাওয়া প্রসঙ্গে আমীর খসরু বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে কিছু কাজ অসমাপ্ত রয়েছে। সমাপ্ত হলেই তিনি বিদেশে যাবেন। সেটা দুই দিনও লাগতে পারে, আবার এক সপ্তাহও লাগতে পারে। তবে আমরা আশা করছি, বেশি সময় লাগবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়