Homeএই মুহুর্তেহত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল রিমান্ডে

হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল-কামরুল রিমান্ডে

প্রাইম ভিশন ডেস্ক »

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক দুই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক এমপি সোলাইমান সেলিমের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আনিসুল হককে তিন দিন, লালবাগ থানার মামলায় কামরুল ইসলামকে তিন দিন এবং চকবাজার ও লালবাগ থানার দুই মামলায় হাজী সেলিমের জ্যেষ্ঠ পুত্র ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কামরুল ইসলামকে গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। পরদিন নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যা মামলায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে গতকাল ২৬ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। এরপর তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়