Homeমুল পাতাফেব্রুয়ারির মধ্যে বই পাবে শিক্ষার্থীরা: প্রেস সচিব

ফেব্রুয়ারির মধ্যে বই পাবে শিক্ষার্থীরা: প্রেস সচিব

প্রাইম ভিশন ডেস্ক »

ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের সবার হাতে হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের আমলে বই উৎসব হলেও সবার হাতে হাতে যেত ৩-৪ মাস পর। আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে। অন্তর্বর্তী সরকার বিষয়টি নিয়ে কাজ করছে। ফেব্রুয়ারির মধ্যে বই পাবে শিক্ষার্থীরা।

জনদুর্ভোগ নিরসনে সরকারের তৎপরতার বিষয়ে জানিয়ে তিনি বলেন, চট্টগ্রামে বর্ষায় সমস্যা হয়। জলাবদ্ধতার সমস্যা যত দ্রুত নিরসন করা সম্ভব সে বিষয়ে নির্দেশ দিয়েছে সরকার। এছাড়া ট্রাফিকের বিষয়ে কেবিনেটে আলোচনা হয়েছে।

ব্রিফিংয়ে অন্যদের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়