Homeএই মুহুর্তেকাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির আবেদন

কাদের-কামালসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির আবেদন

প্রাইম ভিশন ডেস্ক »

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আ ক ম মোজাম্মেল হকসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়। আজ বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি পাঠানো হয়েছে।

অন্য আসামিরা হলেন- ড. হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবীর নানক, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নজরুল হামিদ দিপু, মোহাম্মদ আলী আরাফাত ও মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকী। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক এই আসামিদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন জানানো হয়।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় ২২টি মামলায় মোট ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে ৫৪ জন আসামি গ্রেপ্তার হয়েছেন, ৮৭ জন পলাতক রয়েছেন।

ট্রাইব্যুনালে মামলার পরিসংখ্যান নিয়ে বলা হয়, মোট ৩৩৯টি অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে ২২টি মিস কেইসে ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মোট ৩৯টি মামলার তদন্ত চলছে।

মতবিনিময় সভায় প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিম, আবদুল্লাহ আল নোমান, সাইমুম রেজা প্রমুখ উপস্থিত রয়েছেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়