Homeচট্টগ্রামলিফলেট ও চিঠির মাধ্যমে চাঁদাবাজি করতেন তিনি, অবশেষে ধরা

লিফলেট ও চিঠির মাধ্যমে চাঁদাবাজি করতেন তিনি, অবশেষে ধরা

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে মোঃ আমজাদ হোসেন টিটু চৌধুরী নামে এক চাঁদাবাজির মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২০ এপ্রিল) রাতে চান্দগাঁও থানাধীন সানোয়ারা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।

গ্রেপ্তার টিটু চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া চৌধুরী পাড়া এলাকার জসিম উদ্দিন চৌধুরীর ছেলে। বর্তমানে সে চান্দগাঁও থানাধীন হামিদচর বড় বাড়ি এলাকায় বসবাসরত।

পুলিশ জানিয়েছে, চান্দগাঁও থানার মামলা নং-২৩ এর এজাহারের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়। আসামি লিফলেট-চিঠি এবং কল-ম্যাসেজের মাধ্যমের ভয়-ভীতি ও হুমকি দিয়ে চাঁদবাজি করতেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, চাঁদাবাজির মূলহোতা টিটু চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়