Homeসংবাদআন্তর্জাতিককলকাতায় হোটেলে আগুন, নিহত ১৪

কলকাতায় হোটেলে আগুন, নিহত ১৪

প্রাইম ভিশন ডেস্ক »

ভারতের মধ্য কলকাতারা একটি হোটেলে আগুনের ঘটনা ঘটেছে। এত কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে মধ্য কলকাতারা বড়বাজার এলাকার ঋতুরাজ হোটেলে এ ঘটনা ঘটে।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে।

জানা যায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করেছে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও, পুরোপুরি আগুন নেভে রাত ৩টার দিকে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়