শুক্রবার, মে ৮, ২০২৬
spot_img
Homeসংবাদমালয়েশিয়ায় পামওয়েল কারখানায় বিস্ফোরণে বাংলাদেশিসহ দগ্ধ ৪

মালয়েশিয়ায় পামওয়েল কারখানায় বিস্ফোরণে বাংলাদেশিসহ দগ্ধ ৪

প্রাইম ভিশন ডেস্ক »

মালয়েশিয়ায় সেলাঙ্গর রাজ্যের একটি পামওয়েল কারখানার স্টিম বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশিসহ ৪ জন কর্মী দগ্ধ হয়েছে। শনিবার (৩ মে) সকালে রাজ্যের কোয়ালা সেলাঙ্গর বেস্তারি জয়া এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার দেশটির সংবাদমাধ্যম সিনার হারিয়ান এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।

দগ্ধদের মধ্যে একজন বাংলাদেশি, দুইজন নেপালি ও একজন স্থানীয় শ্রমিক। তাদের সবার বয়স ২৭ থেকে ৩৮ বছরের মধ্যে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষের সহকারী পরিচালক (অপারেশনস) আহমদ মুখলিস মুখতার জানান, পানি গরম করার সময় হঠাৎ বয়লারটি বিস্ফোরিত হয়। এতে চারজন দগ্ধ হন। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য তানজুং কারং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

তিনি আরও বলেন, বিস্ফোরণের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়