বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeমুল পাতাস্কুলমাঠে পশুর হাট বসতে দেওয়া হবে না

স্কুলমাঠে পশুর হাট বসতে দেওয়া হবে না

প্রাইম ভিশন ডেস্ক »

জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলাগুলো ও নগরীর কোনো স্কুলমাঠে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না। নগরীতে প্রথমে ৬টি ও পরবর্তীতে আরো ৩টিসহ মোট ৯টি গরুর বাজারের অনুমোদন দেওয়া হয়েছে। এর বাইরে নগরে আর কোনো গরুর বাজার বসতে পারবে না। উপজেলা পর্যায়ে অনুমোদিত বাজার ব্যতীত যত্রতত্র গরুর বাজারও বসাতে পারবে না।

কোরবানির পশুর কোনো ধরনের রোগ আছে কিনা তা যাচাইয়ে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের টিম সার্বক্ষণিক বাজারে থাকবে। পশুর বাজার ঘিরে কোনো ধরনের যানজট ও বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভা এবং জেলা আইন–শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নে সরকার সমন্বয়ভিত্তিক কার্যক্রমগুলোকে প্রাধান্য দিচ্ছে। জেলাভিত্তিক কার্যক্রমগুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলার সার্বিক উন্নয়নে আমরা সকলে মিলে সমন্বিতভাবে কাজ করব। সরকারি প্রত্যেক দপ্তরকে সংস্কারের আওতায় এনে মেধা, দক্ষতা ও সততা দিয়ে আমাদের কার্যক্রমগুলো সুনিশ্চিত করব, যাতে সন্তোষজনক হয়। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

সভায় জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, পরিবেশ ছাড়পত্র ব্যতীত হাসপাতাল, ল্যাব, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর রেজিস্ট্রেশন হালনাগাদ করা যাচ্ছে না। প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন হালনাগাদের পূর্বে পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করেও সময়মতো না পাওয়ার বিষয়ে অনেকের অভিযোগ রয়েছে। কোনো ধরনের হয়রানি ব্যতিরেকে আবেদনের সাথে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ডকুমেন্ট পাওয়া সাপেক্ষে পরিবেশ ছাড়পত্র প্রদানে আন্তরিক হলে ভালো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়