বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeমুল পাতাঅতিরিক্ত আইজিপি হলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ

অতিরিক্ত আইজিপি হলেন সিএমপি কমিশনার হাসিব আজিজ

প্রাইম ভিশন ডেস্ক »

ডিআইজি পদমর্যাদা থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বিপিএম।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ–৩ শাখার উপসচিব মো. তৌহিদ বিন হাসান সই করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির আদেশ জারি করা হয়। একই প্রজ্ঞাপনে আরও ১১ জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি (গ্রেড–২) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জানা গেছে, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর সিএমপির ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্ব নেন হাসিব আজিজ। তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুল থেকে সিএমপিতে যোগ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, হাসিব আজিজ ১৯৭১ সালের ৩০ ডিসেম্বর শরীয়তপুর জেলার সফিপুর থানায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.কম (১৯৯৫) এবং যুক্তরাজ্যের হাল ইউনিভার্সিটি থেকে এম.এ (২০০৫) ডিগ্রি অর্জন করেন।

১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা হাসিব আজিজ ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০০২ সালে তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বাবা এম আজিজুল হক বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৮ মে অনুষ্ঠিত ১৫তম সভায় সুপারিশের ভিত্তিতে ১৭ মে প্রধান উপদেষ্টা ১২ জন কর্মকর্তার পদোন্নতি অনুমোদন করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদান করবেন। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তাঁরা স্ব স্ব পদে দায়িত্ব পালন করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়