Wednesday, July 1, 2026
spot_img
Homeমুল পাতা২৩ মাস পর ভ্রমণের জন্য উন্মুক্ত হলো রুমা-থানচি

২৩ মাস পর ভ্রমণের জন্য উন্মুক্ত হলো রুমা-থানচি

প্রাইম ভিশন ডেস্ক »

নিষেধাজ্ঞা প্রত্যাহারে দীর্ঘ তেইশ মাস পর বান্দরবানে রুমা ও থানচি উপজেলা ভ্রমণ পিপাসুদের জন্য খুলে দেয়া হলো। আজ শুক্রবার (৬ জুন) থেকে সীমিত পরিসরে রুমা ও থানচি উপজেলার দর্শণীয় স্থানগুলো ভ্রমণ করতে পারবেন পর্যটকেরা।

বৃহস্পতিবার (৫ জুন) নিষেধাজ্ঞা প্রত্যাহার করে গণবিজ্ঞপ্তি জারি করেন বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি।

প্রশাসনের তথ্যমতে, থানচি উপজেলায় নৌ-পথে তিন্দুমুখ পর্যন্ত এবং বাকলাই পাড়া সড়কপথে তমাতুঙ্গী পর্যন্ত করতে পারবেন পর্যটকেরা। অপরদিকে রুমা উপজেলায় দেশের পরিচ্ছন্ন গ্রাম মুনলাই পাড়া হয়ে পাহাড়ের চূড়ায় রহস্যময় বগালেক পর্যন্ত ভ্রমণ করতে পারবেন দর্শনার্থীরা।

সীমিত পরিসর ব্যতিত অন্যান্য এলাকাগুলো ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ী এলাকাগুলোতে যৌথ বাহিনীর জঙ্গী ও সন্ত্রাস বিরোধী অভিযানের কারণে নিরাপত্তা বিবোচনায় ২০২৩ সালের ১৬ মার্চ থেকে রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে অনিদিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। দীর্ঘ আড়াই মাস পর ২০২৪ সালের ২৩ জুন থানচি উপজেলা ভ্রমণের জন্য খুলে দেয়া হলেও পরিস্থিতি বিবেচনায় কয়েকদিন পর ফের নিষেধাজ্ঞা জারি করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়