প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৭২ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী, যা গত চার বছরের মধ্যে সবচেয়ে কম।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার ১ হাজার ১৬৪ স্কুলের ১ লাখ ৪১ হাজার ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
মধ্যে ১১ হাজার ১১ হাজার ৮৪৩ জন জিপিএ-৫ পেয়েছে। এবছর অকৃতকার্য হয়েছে ৩৯ হাজার ২০৭ জন পরীক্ষার্থী।
যা গতবছর সালে ছিল ২৪ হাজার ৯৩৫ জন। ২০২৩ সালে ছিল ৩৩ হাজার ১৫২ জন, ২০২২ সালে অকৃতকার্য হয়েছে ১৮ হাজার ৪৭০ জন এবং ২০২১ সালে ১৪ হাজার ৪৬ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়। এ বছরের মধ্যে সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে এবারের পরীক্ষায়।
বৃহস্পতিবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৫ সালের প্রকাশিত এসএসসির ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায়।


