Homeএই মুহুর্তেঅবৈধ মানহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলছে : জেলা প্রশাসক

অবৈধ মানহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলছে : জেলা প্রশাসক

প্রাইম ভিশন ডেস্ক »

আইন–শৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। গতকাল নগরীর সার্কিট হাউসে অনুষ্ঠিত জেলা আইন–শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অবৈধ মানহীন হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলছে, চলবে। জুলাই মাসে অনুষ্ঠিতব্য সরকারি প্রোগ্রামগুলোতে আইন–শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হকসহ চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু তার বক্তব্যে জেলার আইন–শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা তুলে ধরেন।

এসময় তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকদ্রব্য চোরাচালানের রুট হিসেবে চট্টগ্রাম যেন ব্যবহৃত হতে না পারে সে বিষয়ে গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসন থেকে জানানো হয়, সভায়, আইন–শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় বিষয়াবলি, অবৈধ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাং প্রতিরোধ, অনিবন্ধিত হাসপাতালে অভিযান পরিচালনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সামপ্রতিক চ্যালেঞ্জসমূহ, চোরাচালান দমন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এছাড়া গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী পদক্ষেপ নেবার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়