বুধবার, এপ্রিল ২২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেপটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ , আহত ২৮

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ , আহত ২৮

প্রাইম ভিশন ডেস্ক »

পটিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি উল্টে গেছে। এ ঘটনায় ২৮ জন আহত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার শান্তিরহাট ভেল্লাপাড়া এলাকার চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ২০ জনকে বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এছাড়া ৮ জনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. সাদিয়া সুলতানা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন মাহফুজ আলম (৩৪), মো. ইলিয়াস (৪২), মো. মন্তাজ (৩২), শাহ আলম (৩৫), আলী আহমেদ (৭০), রাজিব দে (৩৪), মহিউদ্দিন (৪০) ও অমিত দে (২০)। এদের মধ্যে শাহ আলম, আলী আহমেদ, মহিউদ্দিন, অমিত দে ও মাহফুজ আলমকে গুরুতর আহত অবস্থায় তাদের মধ্যে ৫ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের একটি গাড়ি ওভারটেকিং করার সময় বিপরীত দিক থেকে হানিফ পরিবহনের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার শিকার বাসটি পটিয়া থেকে চট্টগ্রাম নগরে যাচ্ছিল। আরেকটি বাসের ধাক্কায় এটি রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়