Wednesday, June 24, 2026
spot_img
Homeএই মুহুর্তেভারত থেকে আসছে পেঁয়াজ, কমছে দাম

ভারত থেকে আসছে পেঁয়াজ, কমছে দাম

প্রাইম ভিশন ডেস্ক »

চার মাস ২০ দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। গেল তিন দিনে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে দুই হাজার মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। এরই প্রভাব পড়েছে বাজারে। পেঁয়াজ কেজিতে পাঁচ টাকা পর্যন্ত দাম কমেছে।

ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল আহম্মেদ বলেন, চলতি বছরের ২৭ মার্চ থেকে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। মূলত বাণিজ্য মন্ত্রণালয় আইপি না দেওয়ায় এতদিন বন্ধ ছিল। গেল ১৭ আগস্ট থেকে আবারও শুরু হয়েছে পেঁয়াজ আমদানি। গত তিন দিনে ৭৫টি ট্রাকে দুই হাজার ২৮৩ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। ধীরে ধীরে এর পরিমাণ আরও বাড়বে।

এদিকে, আমদানি শুরুর পরই প্রভাব পড়তে শুরু করেছে দেশীয় বাজারে। সাতক্ষীরা শহরের সুলতানপুর বাজারে পেঁয়াজ প্রতি কেজিতে পাঁচ থেকে সাত টাকা দাম কমেছে। দেশি পেঁয়াজ এখন বাজারে পাইকারিতে বিক্রি হয়েছে প্রতি কেজি ৬৪ থেকে ৬৭ টাকা। তিন দিন আগে বিক্রি হয়েছিল ৭২-৭৪ টাকায়। খুচরা বাজারে বিক্রি হয়েছিল ৭৮-৮০ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৭০-৭২ টাকা। ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

সাতক্ষীরা কৃষি বিপণন কর্মকর্তা সালেহ মোহাম্মাদ আবদুল্লাহ্ বলেন, ভারতীয় পেঁয়াজ আমদানির পরই প্রভাব পড়েছে বাজারে। প্রতি কেজিতে পাঁচ থেকে সাত টাকা দাম কমেছে। দেশী পেঁয়াজ যদি ৬০ টাকার নিচে দাম চলে আসে তখন কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। সেদিকেও খেয়াল রাখতে হবে। এছাড়া ভারতীয় পেঁয়াজ ভোমরা বন্দর দিয়ে যেগুলো আমদানি হয়েছে তার সিংহভাগ চলে গেছে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়