Homeমুল পাতাকুমিল্লায় লরি উল্টে প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা, নিহত ৪

কুমিল্লায় লরি উল্টে প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা, নিহত ৪

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় লরি উল্টে দুটি প্রাইভেটকার ও একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেওয়ার ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

আজ শুক্রবার (২২ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে পদুয়ার বাজার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার।

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, একটি লরি ইউটার্ন নেওয়ার সময় উল্টে যায়। তখন সেখানে থাকা একটি প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশা চাপা পড়ে। এছাড়াও অন্য একটি প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা পুলিশে খবর দিলে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। উদ্ধারকাজ শেষ পর্যায়ে। উদ্ধার কাজ শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়