বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামবায়েজিদে ছুরিকাঘাতে যুবক খুন

বায়েজিদে ছুরিকাঘাতে যুবক খুন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পিন্টু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে হিলভিউ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, রাতের দিকে কয়েকজন যুবক পিন্টুর ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত পিন্টুর লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়