Homeএই মুহুর্তেচবিতে ভিপি পদে যাদের আগ্রহ

চবিতে ভিপি পদে যাদের আগ্রহ

প্রাইম ভিশন ডেস্ক »

তিন যুগ পর আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাস এখন সরগরম। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে স্বতন্ত্র শিক্ষার্থীরাও প্যানেল গঠনের তোড়জোড় শুরু করেছে। শিক্ষার্থীদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদ নিয়ে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। আগাম প্রচারণায় সম্ভাব্য আটটি প্যানেল থেকে আটজন প্রার্থীর তোড়জোড় দেখা যাচ্ছে।

চাকসু নির্বাচনে ভিপি পদ নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাষ মিলছে। ছাত্রদল, শিবির, ছাত্র মজলিস ও বাম জোটের পাশাপাশি বাগছাসের ভেতরে ভিন্নমত, স্বতন্ত্র শিক্ষার্থীদের সক্রিয়তা এবং নতুন ফ্রন্টের উত্থান– সব মিলিয়ে ভিপি পদকে কেন্দ্র করেই বাড়ছে উত্তেজনা।

ছাত্রদল: ছাত্রদলের ভিপি প্রার্থী হিসেবে ইংরেজি বিভাগের ১৬-১৭ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জালাল সিদ্দিকীর নাম শোনা যাচ্ছে। তিনি বলেন, ‘দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং আমাকে উপযুক্ত মনে করে, তাহলে চাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। তবে আমরা এখনও সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি।’

ইসলামী ছাত্রশিবির: ইতিহাস বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস): ইতিহাস বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষ মাস্টার্সের শিক্ষার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) চবি শাখার আহ্বায়ক মুনতাসির মাহমুদ।

স্বতন্ত্র প্যানেলের সম্ভাব্য ভিপি প্রার্থী: আরবি সাহিত্য বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষ মাস্টার্সের শিক্ষার্থী ও বাগছাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহফুজ রহমান স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

ইসলামী ছাত্র মজলিস: ইসলামী ছাত্র মজলিসের প্রার্থী হিসেবে আরবি সাহিত্য বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষ চতুর্থ বর্ষের শিক্ষার্থীও ইসলামী ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রুমির নাম আলোচিত হচ্ছে।

সাধারণ শিক্ষার্থী মহাজোট : পদার্থবিদ্যা বিভাগের (১৭-১৮ শিক্ষাবর্ষ) মাস্টার্সের শিক্ষার্থী ও স্টুডেন্ট এলাইন্স ফর ডেমোক্রেসির (স্যাড) কেন্দ্রীয় মুখপাত্র জগলুল আহমেদ সাধারণ শিক্ষার্থী মহাজোটের প্রার্থী হতে পারেন।

হিউম্যানিটি রেভ্যুলেশন স্টুডেন্ট ফ্রন্ট : শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০-২১ শিক্ষাবর্ষ চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও হিউম্যানিটি রেভ্যুলেশন স্টুডেন্ট ফ্রন্টের সাধারণ সম্পাদক কেফায়েত উল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা এবং দলীয় আধিপত্যমুক্ত সুন্দর পরিবেশ গড়ে তুলতে আমরা একটি স্বতন্ত্র প্যানেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

গণতান্ত্রিক ছাত্র জোট : বাংলা বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষ শিক্ষার্থী ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া বাম জোট থেকে সম্ভাব্য প্রার্থী। তিনি বলেন, ‘আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, তবে কোন পদে কে থাকবেন তা সম্পূর্ণভাবে জোটের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়