বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেআনোয়ারায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়া

আনোয়ারায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর যৌথ মহড়া

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫–৩’ -এর অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে ইনক্যাপ সিরিমনি।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ।
তিনি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ বিমান বাহিনী প্রতিবছর দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন মহড়ায় অংশগ্রহণ করে। এ বছর বিদেশে বেশ কয়েকটি মহড়া সম্পন্ন হয়েছে, আর এটাই ছিল চলতি বছরের শেষ মহড়া। এ মহড়ার মূল উদ্দেশ্য হলো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি অর্জন করা। দুর্যোগ ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমেরিকান বিমান বাহিনী অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম দিয়েছে। এগুলো আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে স্থানীয় জনগণের সরাসরি উপকারে আসবে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের মহড়া শুধু মানবিক সহায়তা নয়, বরং দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আস্থা ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করে। এর মাধ্যমে বাংলাদেশের জনগণ উপকৃত হওয়ার পাশাপাশি দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়