বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামের জনপ্রিয় রেস্টুরেন্টে হান্ডি ও ধাবায় বাসী খাবার

চট্টগ্রামের জনপ্রিয় রেস্টুরেন্টে হান্ডি ও ধাবায় বাসী খাবার

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে এলাকায় কয়েকদিন আগে রান্না করা বাসি মাছ মাংস ও অন্যান্য খাবার পরিবেশন ও খাবারে ক্ষতিকর সুগন্ধি আতর ব্যবহারের অভিযোগে হান্ডি ও ধাবা রেস্টুরেন্টকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ।

জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশের খাবার তৈরি, আগের ভাত মেশানো খাসির মাংস সংরক্ষণ, কয়েকদিন আগে রান্না করা বাসি মাছ মাংস, ভাত ও অন্যান্য খাবার পরিবেশ অভিযোগে হাান্ডি রেস্টুরেন্টকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং খাবারে ক্ষতিকর সুগন্ধি আতর ব্যবহারের অভিযোগে ধাবা রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করে ভোক্তাধিকার।

অভিযানে নেতৃত্বে দেওয়া ভোক্তাধিকার চট্টগ্রামের উপ পরিচালক মো. ফয়েজ উল্লাহ বলেন, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুইটিকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। তাদেরকে ভবিষ্যতে তদারকির আওতায় রাখার জন্য এমন অভিযান অব্যাহত রাখা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়