প্রাইম ভিশন ডেস্ক »
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ত্যাগ করা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে (ডিবি হারুন) এবার আমেরিকার টেক্সাসের উডল্যান্ড শহরে থাকার খবর পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, তিনি দেশের অর্থ লুটপাট করে সেখানে বিলাসবহুল জীবনযাপন করছেন। অস্ট্রেলিয়ান প্রবাসী এনসিপি নেত্রী দিলশানা পারুল তার ফেসবুক পোস্টে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি লিখেছেন, ডিবি হারুনকে টেক্সাসের উডল্যান্ডে দেখা গেছে। আমেরিকায় প্রবাসীরা সজাগ থাকুন। দেখার সঙ্গে সঙ্গে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হারুনুর রশিদ দেশ ত্যাগ করেন। সূত্র জানিয়েছে, প্রথমে তিনি নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় গোপন থাকতেন। পরে ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষের দিকে তিনি পুলিশের নজর এড়িয়ে দেশ ছেড়ে যান।
হারুনুর রশিদের স্ত্রী ২০০৬ সালে ডিভি লটারি পেয়ে মার্কিন নাগরিকত্ব পান। এর পর তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন। গণঅভ্যুত্থানের পর হারুন নিউইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে অবস্থান করছিলেন।
ধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: সালাহউদ্দিন আহমদধর্ম যার যার, নিরাপত্তার অধিকার সবার: সালাহউদ্দিন আহমদ
তার কর্মজীবনে একাধিক বিতর্কিত ঘটনার কারণে হারুনুর রশিদ ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। ২০১১ সালে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় তার নাম আলোচনায় আসে।
ডিবিতে মানুষের উপর বাজেয়াপ্তি, বিরোধীদলীয় আন্দোলনে ‘বোমা উদ্ধারের প্রহসন’, হেফাজতের নির্যাতন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া ও টাকা আদায়সহ নানা অভিযোগে তিনি সমালোচিত ছিলেন।
প্রত্যেকটি সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর হারুন গুরুতর আহত হয়ে হাসপাতালে ছিলেন বলে জানানো হয়, তবে পরে বিভিন্ন সূত্রে তার যুক্তরাষ্ট্রে অবস্থান নিশ্চিত হয়।


